স্বার্থহীন ভালোবাসা 🖊️মোঃতৈয়ব হোসেন মায়ের মতো এতো আদর পাবো নাকো ভাই। মায়ের আঁচল ছেড়ে আমরা যত দুরই যাই। তোমার জন্য দেখছি মাগো দুনিয়ায়ই আলো। তোমার শরীর ক্ষয় করে মা আমার দেহ এলো। হাজার কষ্টের মাঝে ও তুমি মুচকি হাসি দিতে। শত ভুলের পরেও তুমি বুকে জড়িয়ে নিতে। করতে তুমি ঠিকই শাসন দিতে ভালোবাসা। তোমার তরে ঘুমিয়ে ছিল বেঁচে থাকার আশা। আজ আমরা হাতের মুঠো বিশ্বটাকে পাই। যার জন্যই মাঝে মাঝে মাগো তোমায় ভুলে যাই। তোমার ঋন শোধ করিতে পারবো নাকো আমি। বিশ্বজগত থেকেও মাগো তুমি অনেক দামী। তোমার মতো এই জগতে নেইতো কেউ আর। তুমিই মা খোদার দেওয়া শ্রেষ্ঠ উপহার।
১৬৮
স্বার্থহীন ভালোবাসা
🖊️মোঃতৈয়ব হোসেন
মায়ের মতো এতো আদর
পাবো নাকো ভাই।
মায়ের আঁচল ছেড়ে আমরা
যত দুরই যাই।
তোমার জন্য দেখছি মাগো
দুনিয়ায়ই আলো।
তোমার শরীর ক্ষয় করে মা
আমার দেহ এলো।
হাজার কষ্টের মাঝে ও তুমি
মুচকি হাসি দিতে।
শত ভুলের পরেও তুমি
বুকে জড়িয়ে নিতে।
করতে তুমি ঠিকই শাসন
দিতে ভালোবাসা।
তোমার তরে ঘুমিয়ে ছিল
বেঁচে থাকার আশা।
আজ আমরা হাতের মুঠো
বিশ্বটাকে পাই।
যার জন্যই মাঝে মাঝে মাগো
তোমায় ভুলে যাই।