আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“মে দিবসের শিক্ষা” কবিতাটি লিখেছেন আব্দুল কাদের

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৭:০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১০০ পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১৬০

মে দিবসের শিক্ষা
আব্দুল কাদের

বিকেল বেলা দাদুর পাশে বসে আছে নাতি,
বলল খোকা,”গল্প বলো ওগো খেলার সাথী।
ক্যালেন্ডারে পাতাটি আজ লাল
কেন গো দাদু?
মিছিলে কেন ঝাণ্ডা ওড়ে, একি কেনো জাদু?”
দাদু হাসেন নাতির মাথায় হাত বুলিয়ে স্নেহে,
বলেন কথা অনেক আগের বিষাদ মাখা গেহে।
“আগে মানুষ খাটত রে ভাই দিন-রাত অবিরাম,
পাওনা তাদেন ছিল না তো,জুটত না বিশ্রাম।
রক্ত ঘামে শ্রমের মূল্য মিলত না কো ছুটি,
কষ্ট করে জুটত না ভাই একমুঠো চাল-রুটি।
মালিক পক্ষ জুলুম করে নিত কাজ যে জোরে,
শ্রমিকেরা কাঁদত তখন ঘরের কোণে পড়ে।
শিকাগো ওই শহর সাক্ষী রক্ত ঝরার দিনে,
শ্রমিকেরা রুখে দিল তাদের দাবি চিনে।
আট ঘণ্টা খাটবে তারা, আট ঘণ্টাও ঘুম,
এই দাবিতেই শুরু হলো লড়াই করার ধুম।”
নাতি শুধায় করুণ সুরে,” দাদু তবে কুলি,
রেলে যারা বোঝা টানে দুহাত ওপর তুলি?
রাস্তাঘাটে রোদে পুড়ে যারা করে কাজ,
পায় কি তারা সত্যিকারে মর্যাদা আজ?”
দাদু বলেন,” ছুটির দিনেও পেটের দায়ে তারা,
রোদ -বৃষ্টি মাথায় নিয়ে হয় যে পাগলপারা।
কুলি-মজুর মানুষ রে ভাই,হোক না তারা পর,
তাদের ঘামেই সচল থাকে চাকা নিরন্তর।
শ্রমিক যদি কাজ থামিয়ে থমকে দাঁড়ায় ভাই,
অচল হবে কলকারখানা,স্থবির হবে ঠাঁই।
মে দিবস আজ শিখিয়ে দেয় মানুষে নেই ভেদ,
শ্রমিকে পাক সম্মানটুকু,ঘুচুক মনের খেদ।”
নাতি বলে,”শিখলাম আজ দাদু তোমার কাছে,
শ্রমের মাঝেই মানুষের আসল পরিচয় আছে।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

rakibul

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“মে দিবসের শিক্ষা” কবিতাটি লিখেছেন আব্দুল কাদের

প্রকাশিত হয়েছে: ০৭:০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
১৬০

মে দিবসের শিক্ষা
আব্দুল কাদের

বিকেল বেলা দাদুর পাশে বসে আছে নাতি,
বলল খোকা,”গল্প বলো ওগো খেলার সাথী।
ক্যালেন্ডারে পাতাটি আজ লাল
কেন গো দাদু?
মিছিলে কেন ঝাণ্ডা ওড়ে, একি কেনো জাদু?”
দাদু হাসেন নাতির মাথায় হাত বুলিয়ে স্নেহে,
বলেন কথা অনেক আগের বিষাদ মাখা গেহে।
“আগে মানুষ খাটত রে ভাই দিন-রাত অবিরাম,
পাওনা তাদেন ছিল না তো,জুটত না বিশ্রাম।
রক্ত ঘামে শ্রমের মূল্য মিলত না কো ছুটি,
কষ্ট করে জুটত না ভাই একমুঠো চাল-রুটি।
মালিক পক্ষ জুলুম করে নিত কাজ যে জোরে,
শ্রমিকেরা কাঁদত তখন ঘরের কোণে পড়ে।
শিকাগো ওই শহর সাক্ষী রক্ত ঝরার দিনে,
শ্রমিকেরা রুখে দিল তাদের দাবি চিনে।
আট ঘণ্টা খাটবে তারা, আট ঘণ্টাও ঘুম,
এই দাবিতেই শুরু হলো লড়াই করার ধুম।”
নাতি শুধায় করুণ সুরে,” দাদু তবে কুলি,
রেলে যারা বোঝা টানে দুহাত ওপর তুলি?
রাস্তাঘাটে রোদে পুড়ে যারা করে কাজ,
পায় কি তারা সত্যিকারে মর্যাদা আজ?”
দাদু বলেন,” ছুটির দিনেও পেটের দায়ে তারা,
রোদ -বৃষ্টি মাথায় নিয়ে হয় যে পাগলপারা।
কুলি-মজুর মানুষ রে ভাই,হোক না তারা পর,
তাদের ঘামেই সচল থাকে চাকা নিরন্তর।
শ্রমিক যদি কাজ থামিয়ে থমকে দাঁড়ায় ভাই,
অচল হবে কলকারখানা,স্থবির হবে ঠাঁই।
মে দিবস আজ শিখিয়ে দেয় মানুষে নেই ভেদ,
শ্রমিকে পাক সম্মানটুকু,ঘুচুক মনের খেদ।”
নাতি বলে,”শিখলাম আজ দাদু তোমার কাছে,
শ্রমের মাঝেই মানুষের আসল পরিচয় আছে।