
মে দিবসের শ্রদ্ধা ওমর ফারুক চৌধুরী
মে দিবসের শ্রদ্ধা ওমর ফারুক চৌধুরী রোদে পোড়া তামাটে মুখ শরীরে ঘামের গন্ধ, শ্রমিক ভাইয়ের মেহনতে যে ঘুচে সব মোহ-অন্ধ। আকাশছোঁয়া ঐ অট্টালিকা কার হাতের নিপুণ কাজ? শ্রমিকের ঐ রক্ত-ঘামেই জেগে ওঠে দুনিয়ার সাজ। পায়ের নিচে তপ্ত পিচ মাথায় ইটের বোঝা, অন্ন জোগাতে হাড়ভাঙা খাটুনি পথটি তো নয় সোজা। শ্রমিক যদি না থাকতো থামতো জীবন চাকা, শ্রমের দামে সমাজ গড়া স্বপ্ন রয় না ফাঁকা। ঘাম শুকানোর আগেই যেন মজুরি তাদের পাই, শ্রমিক ভাইদের শ্রদ্ধা জানাতে মে দিবসে গান গাই।
৭৯
মে দিবসের শ্রদ্ধা
ওমর ফারুক চৌধুরী
রোদে পোড়া তামাটে মুখ
শরীরে ঘামের গন্ধ,
শ্রমিক ভাইয়ের মেহনতে যে
ঘুচে সব মোহ-অন্ধ।
আকাশছোঁয়া ঐ অট্টালিকা
কার হাতের নিপুণ কাজ?
শ্রমিকের ঐ রক্ত-ঘামেই
জেগে ওঠে দুনিয়ার সাজ।
পায়ের নিচে তপ্ত পিচ
মাথায় ইটের বোঝা,
অন্ন জোগাতে হাড়ভাঙা খাটুনি
পথটি তো নয় সোজা।
শ্রমিক যদি না থাকতো
থামতো জীবন চাকা,
শ্রমের দামে সমাজ গড়া
স্বপ্ন রয় না ফাঁকা।
ঘাম শুকানোর আগেই যেন
মজুরি তাদের পাই,
শ্রমিক ভাইদের শ্রদ্ধা জানাতে
মে দিবসে গান গাই।