বৈশাখ বরণ বি এম মিজানুর রহমান সুখ আর দুঃখ নিয়ে গেলো একটা বছর চলে, নতুন আশা করছি মনে নববর্ষ বলে। বরণ করি নববর্ষ হাতে নিয়ে কুলো, বৈশাখী ঝড় উড়াবে কী ঘরের চাল আর ধূলো? হালখাতায় কেউ বরণ করে কেউবা পান্তা ভাতে, নতুন পোষাক পড়ে কেউবা হাত রেখেছে হাতে। মাতছে কেউবা গানের সুরে কেহ জুয়া খেলায়, কাউকে দেখি নাগরদোলায় মজা করছে মেলায়। ঘুচে যাবে জরাজীর্ণ আশায় করি বরণ, বৈশাখে হয় নতুন শুরু রাখবে সবাই স্মরণ।
১৬৪
বৈশাখ বরণ বি এম মিজানুর রহমান
সুখ আর দুঃখ নিয়ে গেলো
একটা বছর চলে,
নতুন আশা করছি মনে
নববর্ষ বলে।
বরণ করি নববর্ষ
হাতে নিয়ে কুলো,
বৈশাখী ঝড় উড়াবে কী
ঘরের চাল আর ধূলো?
হালখাতায় কেউ বরণ করে
কেউবা পান্তা ভাতে,
নতুন পোষাক পড়ে কেউবা
হাত রেখেছে হাতে।