“বছরের প্রথম দিন” কবিতাটি লিখছেন ✍ মোঃ মুকিত ইসলাম
বছরের প্রথম দিন ✍ মোঃ মুকিত ইসলাম চারিদিকে গেছে ছেয়ে, সদ্য নতুন পাতা পেয়ে সৌন্দর্য বর্ধন করেছে তরু। অতীত ভুলে গিয়ে, নবরূপে জীবন সাজিয়ে বছরের প্রথম দিন হোক শুরু। মুছে দিয়ে সব ভেদাভেদ, ভুলে গিয়ে অভিমান, জেদ অটুট থাকুক বন্ধুত্ব সবার। পাখিদের চেনা কলতানে, কিছু কথা কিছু গানে রঙিন হোক প্রাণের দুয়ার। চলে গেলো কত বসন্ত, হৃদয়ে স্বপ্ন আশা অফুরন্ত নতুন করে দেয় হাতছানি। মানুষের প্রতি ভালোবাসা, নবযুগে জাগে প্রত্যাশা বেজে উঠুক বসন্তের বাণী। উড়িয়ে সকল দুখ, খুঁজে ফিরি শত সুখ হাসি-খুশি থাকুক অমলিন। জানায় সকলকে শুভেচ্ছা, পূর্ণ হোক সদিচ্ছা ধন্য হোক বছরের প্রথম দিন।
১৬৮
বছরের প্রথম দিন ✍ মোঃ মুকিত ইসলাম
চারিদিকে গেছে ছেয়ে, সদ্য নতুন পাতা পেয়ে
সৌন্দর্য বর্ধন করেছে তরু।
অতীত ভুলে গিয়ে, নবরূপে জীবন সাজিয়ে
বছরের প্রথম দিন হোক শুরু।
মুছে দিয়ে সব ভেদাভেদ, ভুলে গিয়ে অভিমান, জেদ
অটুট থাকুক বন্ধুত্ব সবার।
পাখিদের চেনা কলতানে, কিছু কথা কিছু গানে
রঙিন হোক প্রাণের দুয়ার।
চলে গেলো কত বসন্ত, হৃদয়ে স্বপ্ন আশা অফুরন্ত
নতুন করে দেয় হাতছানি।
মানুষের প্রতি ভালোবাসা, নবযুগে জাগে প্রত্যাশা
বেজে উঠুক বসন্তের বাণী।
উড়িয়ে সকল দুখ, খুঁজে ফিরি শত সুখ
হাসি-খুশি থাকুক অমলিন।
জানায় সকলকে শুভেচ্ছা, পূর্ণ হোক সদিচ্ছা
ধন্য হোক বছরের প্রথম দিন।