আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খোলা চিঠি

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ১০:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১২৩ পড়া হয়েছে
১৮৭

প্রিয় তুমি,

আজ আমার ভাঙাচোড়া হৃদয়টা তোমার অভাবে তৃষ্ণায় কাতর হয়ে আছে। চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তুমি নেই। অথচ তুমি একবারও খোঁজ নিলে না। মাঝে মাঝে ভাবি, তাহলে কি সত্যিই তুমি আমাকে ভুলে গেছো?

আমাদের বিচ্ছেদের পরও তুমি যখন হঠাৎ করে কল বা টেক্সট করতে, তখন মনে হতো—হয়তো এখনো কোথাও আমার জন্য একটু জায়গা আছে তোমার ভেতরে। কিন্তু আজ বুঝতে চেষ্টা করি, সেগুলো কি শুধু অভিনয় ছিল? নাকি দূরত্বই তোমাকে আমাকে নতুন করে ভুলতে শিখিয়েছে?

বলতো, একটুও কি আমার কথা তোমার মনে পড়ে না? আমার অনুপস্থিতিতে কি কখনো তোমার হৃদয়ে ঝড় ওঠে? নাকি তুমি শুরু থেকেই একজন অভিনেতা ছিলে, যার অভিনয়ের মাঝে আমি আমার সরলতা আর ভালোবাসা নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছিলাম?

জানো, আজও আমি প্রতিদিন তোমাকে নিয়ে চিঠি লিখি। এটা অভ্যাস নয়, এটা এক ধরনের বেঁচে থাকা। তোমাকে ভুলতে না পারার এক নীরব স্বীকারোক্তি।

তবে একটা প্রশ্ন থেকেই যায়—তুমি কি কোনোদিন আমার মতোই ভেঙে পড়বে না? কোনো এক মায়াবতীর ভালোবাসায় তুমি কি হারাবে না নিজেকে, যেমনটা আমি হারিয়েছি তোমার মাঝে?

ভালো থেকো…
যেখানে থাকো, শান্তিতে থাকো।

তোমারই,
একটা ভাঙা হৃদয়

পরিচয়
নাম মো: আলিফ হোসেন
বাসা : যশোর

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

খোলা চিঠি

প্রকাশিত হয়েছে: ১০:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬