মেলা মিজান পঞ্চায়েত বঙ্গ মায়ের রঙ্গ দেশে হরেক রকম মেলা, রঙ্গ রসে মেতে কাটে বাঙ্গালিদের বেলা। বৈশাখের হাটে - মাঠে বৈশাখী মেলা, রকমারি দোকান বসে সাথে হরেক খেলা। পৌষ মাসে কুয়াশা ভরা হাড় কাঁপানো শীতে, পৌষ মেলায় পশরা বসে মজার মজার পিঠে। মাঘ মাসে সারা দেশে উরশ আর ভজন সাথে থাকে ছোট ছোট মেলার আয়োজন। ফালগুন মাসের বসন্ত দিনে বই মেলা বসে, লেখক পাঠক মিলন মেলায় সারা দেশ হাসে। এ বাংলার পথে প্রান্তে আরও কত মেলা, উৎসবে মেতে কাটে বাঙালিদের বেলা। কবি মিজান পঞ্চায়েত চৌদ্দগ্রাম পৌরসভা, কুমিল্লা।