“সেই ফুলের নাম বাংলাদেশ” কবিতাটি লিখছেন মিজান পঞ্চায়েত
সেই ফুলের নাম বাংলাদেশ মিজান পঞ্চায়েত রাষ্ট্রভাষা উর্দু করায় বায়ান্নের ভাষা আন্দোলন, স্বাধীনতার বীজ বপন । আগরতলা ষড়যন্ত্র মামলায় ঊনসত্তরের গণ অভ্যুত্থান, রোপিত বীজের অঙ্কুরুত্থান । জুলুম শোষণ বন্ধের দাবিতে সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গ বৃক্ষের পূর্ণ যৌবন । বাঙ্গালিদের দমিয়ে রাখতে পঁচিশে মার্চের কালো রাত, বঙ্গ বৃক্ষে হানাদারের আঘাত। পরাধীনতা থেকে মুক্তি পেতে ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণা, মুক্তি পাগল জনতার মাঠে নামা। নয় মাসের মুক্তি যুদ্ধ শেষে লক্ষ প্রাণের বিনিময়ে বিজয়, হানাদারের করুন পরাজয় । ষোলই ডিসেম্বর শুভ দিনে বঙ্গ বৃক্ষে ফোটে ফুল, সেই ফুলের নাম বাংলাদেশ! মিজান পঞ্চায়েত চৌদ্দগ্রাম পৌরসভা, কুমিল্লা।
১৭৮
সেই ফুলের নাম বাংলাদেশ মিজান পঞ্চায়েত
রাষ্ট্রভাষা উর্দু করায়
বায়ান্নের ভাষা আন্দোলন,
স্বাধীনতার বীজ বপন ।