প্রকাশিত হয়েছে:
০৮:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৭৪
পড়া হয়েছে
কবিতা : নিঃশব্দ সত্তা লেখিকা: মেরিন আফরিন এশা
কবিতা : নিঃশব্দ সত্তা লেখিকা: মেরিন আফরিন এশা কিছু শব্দ উচ্চারিত হয় না, তারা কেবল জন্ম নেয় মনের অন্তঃস্থলে, নিঃশব্দেই বেড়ে ওঠে, আর একসময় নিজেই নিজের ভেতর বিলীন হয়ে যায়। আমি সেইসব অনুচ্চারিত শব্দেরই সমষ্টি, যাদের কোনো ভাষা নেই, তবুও যাদের ওজন একটি পূর্ণ উচ্চারণের চেয়েও গভীর। জীবন আমার কাছে এখন আর কোনো ঘটনার সমাহার নয়, বরং এক দীর্ঘ স্থিরতা— যেখানে সময় প্রবাহিত হয় ঠিকই, কিন্তু অনুভূতিগুলো স্থবির হয়ে থাকে। কখনো কখনো মনে হয়— আমি বেঁচে নেই, আমি কেবল অস্তিত্বের এক অনুবাদ, যার মূল অর্থ বহু আগেই হারিয়ে গেছে। তবুও প্রতিদিন আমি নিজেকে বহন করি— একটি অভ্যাসের মতো, একটি...