
“মায়ের শূন্যতায় ঈদ” কবিতাটি লিখছেন এইচ.এম.জুনাইদুল ইসলাম
মায়ের শূন্যতায় ঈদ এইচ.এম.জুনাইদুল ইসলাম মা ছাড়া আজ নবম ঈদ, মনটা কেমন বিষণ্ন, স্মৃতির পাতায় মায়ের হাসি, বুকের মাঝে অরণ্য। মা নেই আজ পাশে আমার, শূন্য সব আয়োজন, মায়ের হাতের সেমাই ছোঁয়া, খুঁজে ফেরে মন। নতুন কাপড় পরিয়ে দিতে, মা যে হাসত কত, সেই ভালোবাসার পরশটুকু, হারিয়ে গেছে যত। দোয়া করি জান্নাতে মা, শান্তি পাক নিরন্তর, স্মৃতিটুকু আঁকড়ে ধরি, একলা ঘরের ভিতর। ঈদের চাঁদ উঠবে গগনে, মা নেই তো আর সাথে, অশ্রু মুছে হাত দু’টি তুলি, মায়ের তরে মোনাজাতে। এইচ.এম.জুনাইদুল ইসলাম পেকুয়া, কক্সবাজার ০১৮৩৬-৯২৭৪৫৫
২৪৩
মায়ের শূন্যতায় ঈদ
এইচ.এম.জুনাইদুল ইসলাম
মা ছাড়া আজ নবম ঈদ,
মনটা কেমন বিষণ্ন,
স্মৃতির পাতায় মায়ের হাসি,
বুকের মাঝে অরণ্য।
মা নেই আজ পাশে আমার,
শূন্য সব আয়োজন,
মায়ের হাতের সেমাই ছোঁয়া,
খুঁজে ফেরে মন।
নতুন কাপড় পরিয়ে দিতে,
মা যে হাসত কত,
সেই ভালোবাসার পরশটুকু,
হারিয়ে গেছে যত।
দোয়া করি জান্নাতে মা,
শান্তি পাক নিরন্তর,
স্মৃতিটুকু আঁকড়ে ধরি,
একলা ঘরের ভিতর।
ঈদের চাঁদ উঠবে গগনে,
মা নেই তো আর সাথে,
অশ্রু মুছে হাত দু’টি তুলি,
মায়ের তরে মোনাজাতে।
এইচ.এম.জুনাইদুল ইসলাম
পেকুয়া, কক্সবাজার
০১৮৩৬-৯২৭৪৫৫