
“আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা” কবিতাটি লিখছেন নূর মোহাম্মদ
আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা — নূর মোহাম্মদ আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা— আমান ধানের মুড়ি, চিড়া, উঠোনে বসে গল্প বলা। সন্ধ্যা হলে একখান মোমবাতি জ্বালিয়ে তোমায় আলোকিত করা, তোমায় একটু সেবা করার জন্যই— আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা। নদীতে বঁড়শি ফেলে ধরবো বড় মাছ, শীতকালীন সবজির সুস্বাদু তরকারির স্বাদ। তোমার জন্য একখান শাড়ি, লাল চুড়ি— তোমায় সাজাতে, আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা। ভাঙা ঘরের প্রকৃত ভালোবাসার সুখ, জমে থাকা সব কথা তোমায় জানাতে— আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা।
২৮৩
আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা
— নূর মোহাম্মদ
আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা—
আমান ধানের মুড়ি, চিড়া,
উঠোনে বসে গল্প বলা।
সন্ধ্যা হলে একখান মোমবাতি জ্বালিয়ে
তোমায় আলোকিত করা,
তোমায় একটু সেবা করার জন্যই—
আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা।
নদীতে বঁড়শি ফেলে ধরবো বড় মাছ,
শীতকালীন সবজির সুস্বাদু তরকারির স্বাদ।
তোমার জন্য একখান শাড়ি, লাল চুড়ি—
তোমায় সাজাতে,
আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা।
ভাঙা ঘরের প্রকৃত ভালোবাসার সুখ,
জমে থাকা সব কথা তোমায় জানাতে—
আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, প্রেমিকা।