মৃত্যুর আগে মেরিন আফরিন এশা মৃত্যু নাকি একবারই আসে, কিন্তু তার আগের যন্ত্রণা প্রতিদিন একটু একটু করে মারে। শ্বাস নিতে কষ্ট হয় না, কষ্ট হয় বাঁচতে— যখন ভিতরটা ফাঁকা হয়ে যায়, আর কেউ তা বুঝতে চায় না। চোখে পানি আসে না আর, কারণ কাঁদতেও ক্লান্ত লাগে— শুধু বুকের ভেতর চাপা ব্যথা নিঃশব্দে রক্ত ঝরায়। মানুষ ভাবে মৃত্যু ভয়ের, আমি বলি— মৃত্যুর আগে যে বেঁচে থাকা, সেটাই আসল যন্ত্রণা। যখন সব শেষ হয়ে যায় ভিতরে, তবুও বাইরে হাসতে হয়— সেই অভিনয়টাই ধীরে ধীরে একটা জীবন্ত মানুষকে মৃত বানিয়ে দেয়।