
ভালোবাসা মানে
মোঃ জাহিদুল ইসলাম
ভালোবাসা মানে-কী জানো?
নীরব কোনো গান,
হৃদয়ের ভেতর লুকানো
এক অজানা টান।
চোখের কোণে হাসি,
কখনো অশ্রুর ঢেউ,
তবুও কাছে রাখে তোমায়
দূরের নিঃশব্দ শহরের কেউ।
ভালোবাসা মানে
হাত ধরে থাকা অনন্তকাল,
ঝড় এলে বলে আমি আছি!
ভয় কিসে? আমি ভোরের নতুন সকাল।
ভালোবাসা মানে নীরবতায় বোঝা,
না-বলা কথার সুর,
একটা মানুষই হয়ে ওঠে
পুরোনো দিনের নতুন ভোর।
ভালোবাসা মানে
প্রতিদিন নতুন করে কিছু চাওয়া,
একই মানুষে হৃদয়ে বারবার
হারিয়ে যাওয়া।
রাগ, অভিমান, প্রেম, প্রীতি
আবার মিলনের আলো,
সব মিলিয়ে হারিয়ে যায়
হৃদয়ের যত কালো।
যদি কখনো হারাও জীবনের ভিড়ে,
ভালোবাসা খুঁজে নাও
হৃদয়ের নীড়ে।
কারণ
এই একটুকুই সত্য, সব কিছুর শেষে
ভালোবাসাই থাকে,
সব হারিয়ে গেলেও অবশেষে।
Reporter Name 















