শিরোনাম : বাসের ভেতরে আম্মু মো : রিয়াজ মিয়া বাসের ভেতরে আম্মু ছিল, জানালার পাশে চুপ, হঠাৎ করে থেমে গেল জীবনের সব রূপ। হাসতে হাসতে যাচ্ছিলেন স্বপ্ন বুকে নিয়ে, কে জানত নদীর জলে ডাক আসবে হঠাৎ দিয়ে! ডাকতে চাইলাম “আম্মু” বলে, শব্দ হলো না আর, পানির নিচে হারিয়ে গেল আমার পুরো পরিবার। হাতটা বাড়িয়ে ধরতে গিয়ে ধরতে পারলাম না, নদীর ঢেউ ছিনিয়ে নিল মায়ের স্নেহের ছোঁয়া। এই শহরের ভিড়ের মাঝে আজ আমি একা খুব, আম্মু ছাড়া এই পৃথিবী শুধুই নীরব রূপ। ফিরে এসো আম্মু তুমি স্বপ্ন হয়ে একবার, তোমার কোলে মাথা রেখে কাঁদবো আবার বারবার।
৪৬
শিরোনাম : বাসের ভেতরে আম্মু
মো : রিয়াজ মিয়া
বাসের ভেতরে আম্মু ছিল,
জানালার পাশে চুপ,
হঠাৎ করে থেমে গেল
জীবনের সব রূপ।
হাসতে হাসতে যাচ্ছিলেন
স্বপ্ন বুকে নিয়ে,
কে জানত নদীর জলে
ডাক আসবে হঠাৎ দিয়ে!
ডাকতে চাইলাম “আম্মু” বলে,
শব্দ হলো না আর,
পানির নিচে হারিয়ে গেল
আমার পুরো পরিবার।
হাতটা বাড়িয়ে ধরতে গিয়ে
ধরতে পারলাম না,
নদীর ঢেউ ছিনিয়ে নিল
মায়ের স্নেহের ছোঁয়া।
এই শহরের ভিড়ের মাঝে
আজ আমি একা খুব,
আম্মু ছাড়া এই পৃথিবী
শুধুই নীরব রূপ।
ফিরে এসো আম্মু তুমি
স্বপ্ন হয়ে একবার,
তোমার কোলে মাথা রেখে
কাঁদবো আবার বারবার।