আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“স্বাধীনতা দিবসের প্রত্যাশা” কবিতাটি লিখছেন আফজাল হোসেন

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৫:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৮৬ পড়া হয়েছে
১৫৮

শিরোনাম — স্বাধীনতা দিবসের প্রত্যাশা
কলমে — আফজাল হোসেন
তারিখ — ২৬/০৩/২৬ইং

স্বাধীনতার পঞ্চান্ন বছরে করলাম পদার্পণ,
ভাবনা মনে-দেশের কত হলো উন্নয়ন?
রক্তে লেখা ইতিহাস আজ নীরবে বসে কাঁদে,
স্বপ্নগুলো হারিয়ে যায় স্বার্থের অন্ধ ভিড়ে!

মানুষে-মানুষে আজও এদেশে বিভেদের আগুন জ্বলে,
ভ্রাতৃত্ববোধ হারিয়ে গেছে দলাদলির কোন্দলে!
স্বজনপ্রীতির ছায়ায় যদি মেধা হেরে যায়,
অদক্ষতা অগ্রগতির বড় অন্তরায়।

হর- হামেশা থাকেই যদি হরতাল -অবরোধ,
মবের সন্ত্রাস চলেই যদি হলে মত বিরোধ!
পাচার হলে দেশের অর্থ কেমনে হবে উন্নয়ন?
দূর্নীতিতেও আমরা হই সেরা চ্যাম্পিয়ন!
পড়ুয়ারা পড়া ছেড়ে থাকলে রাজপথে,
এমন দেশের উন্নয়ন কি আপনা-আপনি হবে?

বিশ্ব যখন এগিয়ে চলেছে অগ্রগতির পথে,
আমরা তখনও লিপ্ত সবাই পরনিন্দা,দাঙ্গায় মেতে।

লাল-সবুজের পতাকা বলে -” হে বাঙালি সন্তান,
অনেক তো হলো, এবার দেশের করো উন্নয়ন।
দলাদলি, হিংসা-বিদ্বেষ ভুলে যেতে হবে,
নেতার আসন সদাই হবে দল-মতের উর্ধে।
হার্দিক ঐক্য থাকতে হবে -শাসক -জনতার,
সবাই দেশপ্রেমিক হলে খুলবে দেশের স্বর্ণ দার।
শিক্ষার মশাল জ্বালিয়ে দিয়ে ছড়াতে হবে জ্ঞানের সুবাস,
বিজ্ঞানের ডানায় ভর করে ছুঁতে হবে উন্নতির আকাশ।”

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“স্বাধীনতা দিবসের প্রত্যাশা” কবিতাটি লিখছেন আফজাল হোসেন

প্রকাশিত হয়েছে: ০৫:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬