নীল কাপড়ের স্বপ্ন সাবিত রিজওয়ান একটা নীল কাপড় উঠেছিল একদিন আকাশে, মানুষ ভেবেছিল সব বদলে যাবে। ধুলো মাখা হাতগুলো থামবে, শুকনো চোখে ফিরবে জলের হাসি, ফাঁকা হাঁড়িতে উঠবে ভাতের গন্ধ। কেউ আর নাম ধরে ডাকবে না অভাবকে, রাস্তার শিশুরা গুনবে না রাতের তারা, তাদের ঘুম আসবে পেট ভরে। মাঠগুলো সবুজ হবে ভেবেছিল সবাই, ক্লান্ত কৃষকের মুখে উঠবে গান, নদী বইবে শুধু জলের নয়, স্বস্তির স্রোতে। কিন্তু সময় চুপচাপ নিজের মতো চলে, নীল কাপড় উড়ে যায় ঠিকই, তবু অনেক ঘরে বাতাস ঢোকে না। স্বপ্নগুলো এখনো ঝুলে আছে, পুরনো দড়িতে বাঁধা, হাওয়া পেলেই দুলে ওঠে, ছুঁতে...