
কবিতা:বাবার বাড়ির খোলা আঙ্গিনার চাঁদ রাতটা
লেখিকা: সন্ধ্যা ফুল
আজকের এই ঈদ সন্ধ্যা রাতে।
আঁধার আকাশের খোলা নিচে
চারপাশের আবদ্ধ মাটির প্রাচীর
এই চার দেয়ালখানিতেই কি যে শান্তির ভীড় !
মুক্ত বাতাসে বাবার বাড়ির এই খোলা আঙ্গিনা টা।
আমার কাছে এইটাই হলো অবাধ স্বাধীনতা।
এখানে খোলা চুলে হাঁটতে গভীর রাতে নেই সংশয়
নেই ননমাহরামের চোখে পড়ার লুকায়িত ভয়।
বাবার বাড়ির এই খোলা আঙ্গিনাটা হীরার প্রসাদের চাইতেও প্রশান্তির।
কারণ এই মাটির প্রাচীর পাহাড়ার জন্য প্রয়োজন নেই কোন প্রহরীর।
আহ্ কি স্বাধীনতা!
একদিন অনেক বছর পর হয়তো মনে পড়বে বাবার বাড়ির খোলা আঙ্গিনার এই চাঁদ রাতটা ।
সেদিন কোলাহল ভেঙ্গে আর বুঝি আসা হবে না এই নিরব আঙ্গিনায়,
হয়তো হারিয়ে ফেলবো এই স্বাধীনতাটাই।
Reporter Name 
















