
“পবিত্র রমজান” কবিতাটি লিখছেন রাকিবুল ইসলাম (শাওন)
শিরোনাম: পবিত্র রমজান কলমে: রাকিবুল ইসলাম (শাওন) এলো আবার রমজান মাস, সবাই থাকবে দিনে উপবাস। শেষ নিশিতে করবে সেহরি, সূর্য অস্তে খাবে ইফতারি। সন্ধ্যা বেলায় পড়বে তারাবি, ইবাদতে মন রবে নবীসবি। এ মাসে পাপী গুনাহ করবে না আর, আল্লাহর নাম জপবে বারবার। আসবে কদরের পবিত্র রাত, করবে সবাই নফল ইবাদত। তওবা করবে, কাঁদবে প্রাণ, রহমতের দরজা খুলবে মহান। শেষে এলো খুশির ঈদ, সবার মুখে হাসির গীত। ত্যাগ-সংযম শিক্ষা দিলো, রমজান মাস আমাদের মিললো।
১৮৭
শিরোনাম: পবিত্র রমজান
কলমে: রাকিবুল ইসলাম (শাওন)
এলো আবার রমজান মাস,
সবাই থাকবে দিনে উপবাস।
শেষ নিশিতে করবে সেহরি,
সূর্য অস্তে খাবে ইফতারি।
সন্ধ্যা বেলায় পড়বে তারাবি,
ইবাদতে মন রবে নবীসবি।
এ মাসে পাপী গুনাহ করবে না আর,
আল্লাহর নাম জপবে বারবার।
আসবে কদরের পবিত্র রাত,
করবে সবাই নফল ইবাদত।
তওবা করবে, কাঁদবে প্রাণ,
রহমতের দরজা খুলবে মহান।
শেষে এলো খুশির ঈদ,
সবার মুখে হাসির গীত।
ত্যাগ-সংযম শিক্ষা দিলো,
রমজান মাস আমাদের মিললো।