
বিশ্ব নারী দিবস
✍এস.এম. জাহিদুল ইসলাম
প্রতি বছর ৮ই মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক
নারী দিবস পালিত হয়,
এ বছরের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।
যুগ যুগ ধরে নারীরা হয়েছে অবহেলিত,নির্যাতিত
প্রাপ্য মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত ,
কখনো অবলা, কখনো দাসী, কখনো ভোগপণ্য,
সভ্য সমাজে আজও কেন, নারী জীবন অরণ্য?
নারী আছে বলে পৃথিবী আজও
এত সুন্দর, প্রাণবন্ত এবং মায়াময়,
পৃথিবীতে আমাদের অস্তিত্ব ও জীবনের অর্থে
নারী ভূমিকা যোগায়।
নারী শুধু একটি শব্দ নয় এটি একটি শক্তি
একটি আন্দোলন,
নারীর সংগ্রাম পৃথিবীকে বদলে দিয়ে
দৃষ্টিভঙ্গির হয়েছে পরিবর্তন।
লিঙ্গ বৈষম্য দূর করে এগিয়ে চলা হাজারো
নারীকে পথ দেখিয়েছিলেন যারা,
নারীর শক্তি, ত্যাগ এবং সাফল্যকে সম্মান জানিয়ে
একটি বৈষম্যহীন পৃথিবী গড়ার অঙ্গীকার করা।
নারী নিজের শক্তি ও সাহস দিয়ে বিশ্বের প্রতিটি কোণে
নতুন আশা ও সম্ভাবনার সৃষ্টি করছে,
বিশ্বের প্রত্যেকটি নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ভালোবাসা ও সম্মান জানাই!
Reporter Name 















