প্রকাশিত হয়েছে:
০৮:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
১৫০
পড়া হয়েছে
মানুষ গবেষণা কবিতাটি লিখছেন কবি ও শিক্ষক আব্দুল কাদের
মানুষ গবেষণা আব্দুল কাদের মানুষ কেন এমন রে ভাই কখন কেমন সাজে, বিপদ এলে চেনা যায় যে কে লেগেছে কাজে। জেনে বুঝে কয়জনই বা আসল কথা বলে, আসল কথা বললে কারো কষ্টে মনটা গলে ? বরং উচিত কথায় দোস্ত রেগে বেজার হয়, আপন যারে ভাবো তুমি সেও কথা কয় । দুনিয়াটা এমন ভাবেই চলছে বুঝি আজ, মিথ্যার উপর সত্যের বিজয় সত্যের করো জাজ। স্বার্থের এই পৃথিবীতে আজ কেউ কারো নয়, নিজের স্বার্থে কাজ করে যায় জরিপ কথা কয় ।
১২৩
মানুষ গবেষণা
আব্দুল কাদের
মানুষ কেন এমন রে ভাই
কখন কেমন সাজে,
বিপদ এলে চেনা যায় যে
কে লেগেছে কাজে।
জেনে বুঝে কয়জনই বা
আসল কথা বলে,
আসল কথা বললে কারো
কষ্টে মনটা গলে ?
বরং উচিত কথায় দোস্ত
রেগে বেজার হয়,
আপন যারে ভাবো তুমি
সেও কথা কয় ।
দুনিয়াটা এমন ভাবেই
চলছে বুঝি আজ,
মিথ্যার উপর সত্যের বিজয়
সত্যের করো জাজ।
স্বার্থের এই পৃথিবীতে আজ
কেউ কারো নয়,
নিজের স্বার্থে কাজ করে যায়
জরিপ কথা কয় ।