
ফিলিস্তিন দিতে চাই পাড়ি
ফাতেমা আক্তার ফিহা
আমি বাংলার এক নারী
নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে
ফিলিস্তিন দিতে চাই পাড়ি।
আকাশ পথে উড়ব না হয়,
ঘুরার পিঠে চড়ব!
ফিলিস্তিনের পক্ষে আমি
যুদ্ধা হয়ে লড়ব।
মরলে শহীদ বাঁচলে গাজী
জীবনটাকে ধরব বাজি
আয়রে মুমিনের দল।
তাজা রক্ত সব ঢেলে দেব
ফিলিস্তিনে চল্।
ভয় পাবনা সৈন্য সেনা
আসুক যতই ধ্বংসিয় সব প্রযুক্তি
ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে রব
যতক্ষন গায়ে থাকে শক্তি।
কে, কে যাবে আমার সাথে?
দ্রুত এগিয়ে চল্
ইসলামের জন্য জীবন দেব
দুঃখ কিসের বল?
মন্টা আমার বার বার শুধু
একটি কথা-ই কয়
শক্ত বুকের পাটা দিয়ে
বিশ্ব করো জয়।
প্রাণটা আমার হয়ছে না আর
দ্রুত দেব পাড়ি।
স্বাধীনতার পতাকা নিয়ে
তবে ই ফিরব বাড়ি।
Reporter Name 
















