আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইকুড়িতে পার্টনার ফিল্ড স্কুল (GAP) প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

৪৩৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ ০১ মার্চ ২০২৬ তারিখে, বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি ব্লকে জিওবি–বিশ্বব্যাংক–ইফাদ-এর সহায়তায় কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল (GAP) এর মৌসুমব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ নভেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পরিচালিত প্রশিক্ষণে জিএপি, ধান, গম, ভুট্টা, ডালশস্য, তেলবীজ ফসল ও পুষ্টি বিষয়ক হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়। এ প্রশিক্ষণে মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৭ জন মহিলা ও ১৮ জন পুরুষ। এর ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের ১০ম দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম। তিনি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত কৃষি উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, মাঠভিত্তিক এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ কৃষিকে আধুনিক, লাভজনক ও পুষ্টিনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে যেকোনো ধরনের কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। ভবিষ্যতেও কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে তিনি সর্বদা প্রস্তুত থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোঃ খাদেমুল মাসুদ ও মোঃ হাবিব আলী । তারা প্রশিক্ষণের শুরু থেকে শেষ পর্যন্ত পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম পরিচালনা করেছেন এবং কৃষকদের হাতে-কলমে আধুনিক কৃষি প্রযুক্তি, জিএপি পদ্ধতি, বিভিন্ন ফসলের উন্নত চাষাবাদ ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপসহকারী কৃষি অফিসার মোঃ খাদেমুল মাসুদ বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে দেওয়া প্রশিক্ষণ কৃষকদের বাস্তব জীবনের কৃষিকাজে সরাসরি কাজে লাগবে। নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থায় জিএপি পদ্ধতির গুরুত্ব তিনি তুলে ধরেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

উপসহকারী কৃষি অফিসার মোঃ হাবিব আলী বলেন, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কৃষকদের দক্ষ কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। প্রশিক্ষণার্থীদের আগ্রহ, নিয়মিত অংশগ্রহণ ও পরিশ্রমের ফলে কর্মসূচি সফল হয়েছে। অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়ন করলে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে।

সমাপনী বক্তব্যের পূর্বে কালাইকুড়ি পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী দিবসের নেতা, বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদের সভাপতি ও দৈনিক স্বপ্ন 24.com পত্রিকার সম্পাদক সুফি কবি মোঃ আবু রিসাত (উৎস) প্রধান অতিথিকে বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদের প্রথম বর্ষের প্রথম সংখ্যার “স্বপ্ন সাহিত্য বার্তা” ম্যাগাজিন প্রদান করে বরণ করেন। এ সময় ম্যাগাজিনটি অতিথির হাতে তুলে দেন পার্টনার ফিল্ড স্কুলের কার্যকরী টিমের সভাপতি খলিফা মোঃ মুকুল হোসেন।

পরে সনদ বিতরণ শেষে সুফি কবি মোঃ আবু রিসাত উৎস উপসহকারী কৃষি অফিসার এবং কার্যকরী টিমের সভাপতির হাতেও উক্ত ম্যাগাজিন তুলে দেন।

আন্তরিকতা, সম্মাননা, বক্তব্য ও সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আজকের দিনে সফলভাবে সমাপ্ত হয়।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

কালাইকুড়িতে পার্টনার ফিল্ড স্কুল (GAP) প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬