"বিহঙ্গন " হুমায়ূন কবির তৌফিক পাখি প্রেম মোহনায় বিচ্ছেদ করে লুকাইলো কোন শহরে, ভবের কাঙ্গাল হয়ে ডাকি পাখি নেয় না কর্ণ কহরে। পাখি ভালোবেসে মজাইয়া দেহ দিলো বুঝি ফাঁকি, পাখির মোহে ঝরে পানি গগন জুড়ে আঁখি। এই দেহের প্রতিটি শিরা-উপশিরায় ছিল তোমার আলিঙ্গন, কি'বা এমন তৃপ্তি পেলে দেহ ছেড়ে দিলে উড়াল ওগো বিহঙ্গন। পাখি যেই গগনে দিবে উড়াল, সেই গগনটা মহাকাল। আমার বাঁশের ঘরে একটি হলেও দিও তোমরা জানালা, যেন পাখি গগন চিরে দেখতে আসে আমার মনের জ্বালা।
২১৮
“বিহঙ্গন “ হুমায়ূন কবির তৌফিক
পাখি প্রেম মোহনায় বিচ্ছেদ
করে লুকাইলো কোন শহরে,
ভবের কাঙ্গাল হয়ে ডাকি
পাখি নেয় না কর্ণ কহরে।
পাখি ভালোবেসে মজাইয়া
দেহ দিলো বুঝি ফাঁকি,
পাখির মোহে ঝরে পানি
গগন জুড়ে আঁখি।
এই দেহের প্রতিটি
শিরা-উপশিরায়
ছিল তোমার আলিঙ্গন,
কি’বা এমন তৃপ্তি পেলে
দেহ ছেড়ে দিলে উড়াল
ওগো বিহঙ্গন।
পাখি যেই গগনে দিবে উড়াল,
সেই গগনটা মহাকাল।
আমার বাঁশের ঘরে একটি হলেও
দিও তোমরা জানালা,
যেন পাখি গগন চিরে দেখতে
আসে আমার মনের জ্বালা।