আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ বিশ্ব ভালোবাসা দিবস কলমেঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি 

  • Reporter Name
  • প্রকাশিত হয়েছে: ০৮:১৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ পড়া হয়েছে
৩২

শিরোনামঃ বিশ্ব ভালোবাসা দিবস

কলমেঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি 

ফাল্গুনী এই দখিন বায়
রঙিন প্রেমের ক্ষণ,
হৃদয় জুড়ে আল্পনায়
জাগছে শিহরণ।

গোলাপ ফুলের পাপড়ি মেলে
ছড়ায় যে সুবাস,
মায়ার প্রদীপ হৃদয় জ্বেলে
মেটায় সব তিয়াশ।

এস.আই. জনি বিভোর আজ
সুখের স্মৃতির ভিড়ে,
ফেলে দিয়ে সব কাজের সাজ
মন যে হারায় নীড়ে।

আবেগ মাখা স্নিগ্ধ হাসি
জুড়ায় দগ্ধ হিয়া,
তোমায় বড়ো ভালোবাসি
ওগো পরম প্রিয়া।

আকাশ নীলে মেঘের ভেলা
উড়ছে পাখির ডানা,
মুছে যাক সব বিষাদ বেলা
থাকুক না তো মানা।

শুদ্ধ প্রেমের বন্ধনে আজ
সাজুক সবার জীবন,
দূর হয়ে যাক দৈন্য লাজ
হইবে মধুর মিলন।

হৃদয় পটে অঙ্কিত হোক
একটু প্রেমের পরশ,
ঘুচে যাক সব যাতনা শোক
আসুক খুশির হরষ।

নিখাদ প্রেমে সিক্ত ধরা
দূর হলো সব নিরস,
মরো না কেউ প্রেমের মরা
আজ বিশ্ব ভালোবাসা দিবস।

রচনাকাল:
বাংলাঃ ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ।
ইংরেজিঃ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।
আরবিঃ ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি।
বারঃ শনিবার।

Facebook Comments Box
এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

শিরোনামঃ বিশ্ব ভালোবাসা দিবস কলমেঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি 

প্রকাশিত হয়েছে: ০৮:১৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৩২

শিরোনামঃ বিশ্ব ভালোবাসা দিবস

কলমেঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি 

ফাল্গুনী এই দখিন বায়
রঙিন প্রেমের ক্ষণ,
হৃদয় জুড়ে আল্পনায়
জাগছে শিহরণ।

গোলাপ ফুলের পাপড়ি মেলে
ছড়ায় যে সুবাস,
মায়ার প্রদীপ হৃদয় জ্বেলে
মেটায় সব তিয়াশ।

এস.আই. জনি বিভোর আজ
সুখের স্মৃতির ভিড়ে,
ফেলে দিয়ে সব কাজের সাজ
মন যে হারায় নীড়ে।

আবেগ মাখা স্নিগ্ধ হাসি
জুড়ায় দগ্ধ হিয়া,
তোমায় বড়ো ভালোবাসি
ওগো পরম প্রিয়া।

আকাশ নীলে মেঘের ভেলা
উড়ছে পাখির ডানা,
মুছে যাক সব বিষাদ বেলা
থাকুক না তো মানা।

শুদ্ধ প্রেমের বন্ধনে আজ
সাজুক সবার জীবন,
দূর হয়ে যাক দৈন্য লাজ
হইবে মধুর মিলন।

হৃদয় পটে অঙ্কিত হোক
একটু প্রেমের পরশ,
ঘুচে যাক সব যাতনা শোক
আসুক খুশির হরষ।

নিখাদ প্রেমে সিক্ত ধরা
দূর হলো সব নিরস,
মরো না কেউ প্রেমের মরা
আজ বিশ্ব ভালোবাসা দিবস।

রচনাকাল:
বাংলাঃ ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ।
ইংরেজিঃ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।
আরবিঃ ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি।
বারঃ শনিবার।

Facebook Comments Box