নিজেকে দিয়েছি ধিক্কার মোঃ সাখাওয়াত হোসেন খাঁন ভয়ানক ঘৃনা হচ্ছে আজও আমি নিজেকেই দিয়েছি ধিক্কার, ঐ বৃটিশ পুলিশের সমাজ জুলাইয়ের পরেও হয়নি সংস্কার। মায়ের বুকেতে লাথি মেরে বাঙালি জাতিকে বুঝিয়েছো তুমি মীরজাফরের টাকার দরে বিক্রি করেছো আমার জন্মভূমি। মাগো,তুমি পেটে ধরোনি তারে ওরাইতো আদিপত্যবাদের দালাল, বাংলা মায়ের পেটে লাথি মেরে তারা বেইনসাফকে করছে হালাল। সালাম বরকত রফিক শফিক নাম না জানা শত শত শহীদ জব্বার, পুলিশের গুলিতে ছিল নির্ভিক লাল বৃত্ত এঁকে দিয়েছিল পতাকার। আজও সময় এসেছে আবার হায়েনার হাতে তুলে দেবনা স্বাধীনতা কলঙ্ক মুক্ত পুলিশ বদলাবার বাঙালি এক হও মুক্ত স্বাধীনচেতা।
১৪৮
নিজেকে দিয়েছি ধিক্কার মোঃ সাখাওয়াত হোসেন খাঁন
ভয়ানক ঘৃনা হচ্ছে আজও
আমি নিজেকেই দিয়েছি ধিক্কার,
ঐ বৃটিশ পুলিশের সমাজ
জুলাইয়ের পরেও হয়নি সংস্কার।
মায়ের বুকেতে লাথি মেরে
বাঙালি জাতিকে বুঝিয়েছো তুমি
মীরজাফরের টাকার দরে
বিক্রি করেছো আমার জন্মভূমি।
মাগো,তুমি পেটে ধরোনি তারে
ওরাইতো আদিপত্যবাদের দালাল,
বাংলা মায়ের পেটে লাথি মেরে
তারা বেইনসাফকে করছে হালাল।
সালাম বরকত রফিক শফিক
নাম না জানা শত শত শহীদ জব্বার,
পুলিশের গুলিতে ছিল নির্ভিক
লাল বৃত্ত এঁকে দিয়েছিল পতাকার।
আজও সময় এসেছে আবার
হায়েনার হাতে তুলে দেবনা স্বাধীনতা
কলঙ্ক মুক্ত পুলিশ বদলাবার
বাঙালি এক হও মুক্ত স্বাধীনচেতা।