
“একটা নিখুঁত চোখ” কবিতাটি লিখছেন কাজী.এস.আর.রাশিদা
একটা নিখুঁত চোখ ✍কাজী.এস.আর.রাশিদা স্রষ্টার সৃষ্টি কতই না নিখুঁত গড়েন সুনিপুন হাতে; ফুলে-ফলে সবুজে আরও নদ-নদী ঝর্ণা সৃজিলেন তাতে। মহান কারিগর দেখ নারী ও নর দুয়ের মাঝে ধরা সাজে; প্রকৃতি শ্যাম রূপে কখনো বা মায়ায় লাজুক শাড়িরই ভাঁজে। ছোট মিষ্টি প্রাণ এসেছে ধরাধাম আননে তার কত মায়া; আঁখি জুড়ালো হেসে চেয়ে নিখুঁত চোখে ছুঁয়ে যায় মৃদুল কায়া। কচি হাতের ঐ কোমল স্পর্শতে হৃদয়ে বয়ে যায় ঝড়; না চাওয়াতে রবের দেয়া পুলকিত ঢেউ ঘোমটায় লুকানো বর! হাস্যোজ্জ্বল চাঁদের ওই আলো তুলতুলে কোমল প্রাণ; মাহিনূর ওয়াসীত্ব নূরেরই প্রদীপ মহাপ্রভুর সেরা দান।
২৮৮
একটা নিখুঁত চোখ
✍কাজী.এস.আর.রাশিদা
স্রষ্টার সৃষ্টি কতই না নিখুঁত
গড়েন সুনিপুন হাতে;
ফুলে-ফলে সবুজে আরও নদ-নদী
ঝর্ণা সৃজিলেন তাতে।
মহান কারিগর দেখ নারী ও নর
দুয়ের মাঝে ধরা সাজে;
প্রকৃতি শ্যাম রূপে কখনো বা মায়ায়
লাজুক শাড়িরই ভাঁজে।
ছোট মিষ্টি প্রাণ এসেছে ধরাধাম
আননে তার কত মায়া;
আঁখি জুড়ালো হেসে চেয়ে নিখুঁত চোখে
ছুঁয়ে যায় মৃদুল কায়া।
কচি হাতের ঐ কোমল স্পর্শতে
হৃদয়ে বয়ে যায় ঝড়;
না চাওয়াতে রবের দেয়া পুলকিত ঢেউ
ঘোমটায় লুকানো বর!
হাস্যোজ্জ্বল চাঁদের ওই আলো
তুলতুলে কোমল প্রাণ;
মাহিনূর ওয়াসীত্ব নূরেরই প্রদীপ
মহাপ্রভুর সেরা দান।