
আসলো জয়
আসিফ ইকবাল টিপু
নয় মাস যাবৎ যুদ্ধের পরে
পেলাম স্বাধীন বাস,
লাল সবুজের রঙ পতাকা
যেনো সুখের শ্বাস।
বাংলা মায়ের দামাল ছেলে
স্বাধীন করে দেশ,
কাল পাকিস্তান মেরে ফেলে
বললো জয় জয় বেশ।
রক্তের হলি খেলতে এসে
মরলো কত জন
পাক বাহিনী পালায় গিয়ে
শান্ত করলো মন।
সারাদেশে জয়ের মিছিল
চললো কত দিন,
সেই কারণে শহীদদের কাছৃ
বাংলার মানুষ ঋণ।
সত্য কথা হলো গিয়ে
যুদ্ধ করলো ক্ষয়,
যুদ্ধের পরে স্বাধীনতার
আসলো সকল জয়।
Reporter Name 















