
প্রতিজ্ঞা
সৌরভী করমহাপাত্র
বাংলাদেশে খুশির জোয়ার
উড়ছে সবুজ লাল,
স্বাধীনতা আজ ভর করে
কি হবে গো কাল?
হত্যালীলা নৃশংসতা
আজ-ও ঘিরে রয়,
কত মানুষ পথে পথে
অত্যাচারটা সয়!
ভুলে গেছে সবাই যেন
মুক্তিযোদ্ধার দেশ,
নয়টি মাসের যুদ্ধ শেষে
উড়ল স্বাধীন কেশ।
ফিরে আসুক পরম শান্তি
সত্যের আলোয় দিন,
রক্তক্ষয়ী সংগ্রাম গাথা
শুনে বাজুক বীণ।
ক্ষমতা আর ঔদ্ধত্যের সব
অবসান তাই হোক,
নিরাপত্তায় সবাই বাঁচুক
থাকুক ন্যায়ের ঝোঁক।
Reporter Name 















