আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“বায়ান্ন” কবিতাটি লিখছেন ফারহানা খানম অনন্যা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১৪৯

বায়ান্ন
ফারহানা খানম অনন্যা

★বাজান;শুনছ!ওরায় কইতাছে আমাগোর মায়ের ভাষা ছাইড়া নাকি এহন ওগোর উর্দুতে রাষ্ট্র চলবো!
কও বাজান,আমাগোর মুহের ভাষা রাইখা হেগোর উর্দু শিকবার হইবো ক্যান!

⭐বাজান, বাজানরে__
আমি মুরুখ্য মানুষ,অতো শত বুঝবার পারি না।তয় একখান কথা হুইনা রাখ,হ্যাগোর কথা মাইনা লইলে আমাগোর ব্যাবাগ দুঃখ আছে।

★হ্যাঁর লাইগাই তো এত কিছু।
জানো বাজান ১৯ নং আজিমপুরত, আবুল কাশেম সাহেবের বাড়িত থাইকাই নিয়ম তান্ত্রিকভাবে ভাষা আন্দোলন শুরু হয়ছিল।

হ্যারপর ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ তমুদ্দিন মজলিশ থাইক্কা একখান পুস্তিকা বাহির হইছিল।
এরপর থাইকা কত মিছিল, মিটিং, সমাবেশ!

⭐হ্যারে বাপজান হুনলাম পুরা ঢাকাত নাকি পুলিশ নামছে?

★হ বাজান,আমাগোর মেডিকেল কলেজের হল থাইকাই দেহন যায়।
বাজান__
আমার লাইগা দোয়া কইর।
কহন কি হয় কইবার পারি না!

⭐বাপরে এমন কথা কইস না বাপ!
তোর মায় শুনলে কাইন্দা কাইট্টা একসার করবো।
কইবো পোলারে আমার দাক্তার হওন লাগবো না।আমার কইলজারে আমার কাছে আইনা দেন।

★বাজান__
তুমি জানো ৬ তারিখ যখন ঘোষণা কইললো ২১ ফেব্রুয়ারি ধর্মঘট ;তখন উস্কানিমূলকভাবে হেরা ২০ তারিখে ১৪৪ ধারা জারি কইরা সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ ঘোষণা কইললো!

⭐হ্যারে বাজান হুনলাম কাইল ২১ তারিখ নাকি পুলিশ গুলি করি কাগোরে মাইরা ফেলছে?
কথাখান..
কথাখান শুইনাই আমার শইললের রক্ত কিলবিল কইরা উঠছে।
তাগোরে কোনো মতে ছাড়ন জাইত না।
আমাগোর ব্যাটাগোর প্রাণ লইছে,
কিন্তু _
কিন্তু আমাগোর মুহের ভাষা লওন অতো সহজ না।মুহের ভাষা আমরা দিমু না!

★ হ বাজান মুহের ভাষা আমরা দিমু না!
জানো বাজান আইজ হাইকোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়া মিছিল বের হইছিল। পুলিশের লাঠিচার্জ ও হইছে__

হাইকোর্টের কর্মচারী সফিউর রহমান করমচাঁদ মিষ্টির দোকানের সামনে মারাত্মকভাবে আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

বাজান আমাগোর ভাষা কিন্তু আমরা দিমু না!
আমি যদি মইরাও যাই মায়রে কইও আমি তার থাইকা শিখা ভাষার লাইগা জান দিছি;
তাও তার মুহের ভাষা দেইনাই।
কও বাজান কইবা তো!

⭐কমু বাজান কমু__

কমু…..কমু……..কমু…

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“বায়ান্ন” কবিতাটি লিখছেন ফারহানা খানম অনন্যা

প্রকাশিত হয়েছে: ০৫:২০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬