
“হতাশার আলপনায় স্বস্তির রং” কবিতাটি লিখছেন সুমাইয়া নুসরাত (লক্ষীপুর)
"হতাশার আলপনায় স্বস্তির রং সুমাইয়া নুসরাত (লক্ষীপুর) চারদিক অন্ধকারাচ্ছন্ন উদ্ভট অবসাদের কোটর, হয় না দেখা প্রাতঃকাল মনে হয় দিন টা একটি প্রহর। চোখের চাহনি আকাশ ছুবে মন খারাপের কথা, চাঁদ, তারা,গ্রহ-নক্ষত্র কাউকে বলো না অযথা। (শুধু তোমার 'রব' কে ছাড়া) হতাশার চাদরে নিজেকে মুড়িয়ে করে যাচ্ছ আত্ম যুদ্ধ, ক্ষতি টা আসলে হচ্ছে কার!! একবারও কি ভেবেছো? (মন থেকে সব মুছে ফেলো) প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো হারিয়ে যাও সবুজ অরন্যে, খুঁজে নাও প্রশান্তি তোমার মনের গহীনে। (সমাপ্ত)
২৭৬
“হতাশার আলপনায় স্বস্তির রং
সুমাইয়া নুসরাত (লক্ষীপুর)
চারদিক অন্ধকারাচ্ছন্ন
উদ্ভট অবসাদের কোটর,
হয় না দেখা প্রাতঃকাল
মনে হয় দিন টা একটি প্রহর।
চোখের চাহনি আকাশ ছুবে
মন খারাপের কথা,
চাঁদ, তারা,গ্রহ-নক্ষত্র
কাউকে বলো না অযথা।
(শুধু তোমার ‘রব’ কে ছাড়া)
হতাশার চাদরে নিজেকে মুড়িয়ে
করে যাচ্ছ আত্ম যুদ্ধ,
ক্ষতি টা আসলে হচ্ছে কার!!
একবারও কি ভেবেছো?
(মন থেকে সব মুছে ফেলো)
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো
হারিয়ে যাও সবুজ অরন্যে,
খুঁজে নাও প্রশান্তি
তোমার মনের গহীনে।
(সমাপ্ত)