
“অভিমান-বেদনা” কবিতাটি লিখছেন নাদিম মাহমুদ
অভিমান-বেদনা নাদিম মাহমুদ করিয়াছি যত্ন আমি, পাইয়াছি অবহেলা, দেখিয়াছি স্বপ্ন বুনি, ভাঙিয়াছি সে খেলা। বলিয়াছি নীরবে কথা, শুনিয়াছেন কি আর? বুকে লুকাইয়া রাখি অশ্রুর অঙ্গার। চাহিয়াছি মমতা তবু মিলিয়াছে শূন্যতা, হৃদয়ে পুষিয়াছি আমি অভিমান-ব্যথা। হাসিয়াছি লোকসমুখে, কাঁদিয়াছি গোপনে, আপনার শিক্ষায় শিখি নীরব সাধনে। বিশ্বাস করিয়াছি পূর্ণ, ভাঙিয়াছি বারবার, তবু অভিযোগ নামক শব্দ করি পরিহার। আপনি শিখাইলেন মোর কেমন ধৈর্য ধরি, কষ্টকে বক্ষে রাখি, বাঁচিবারে শিখি। নিলয় হারাইয়াছি তবু দাঁড়াইয়া আছি, ভাঙিয়াছি অন্তরে, তবু বাহিরে হাসি। এই যে শিক্ষা দিলেন—নিষ্ঠুর অথচ দান, করিয়াছি গ্রহণ আমি অভিমান-জ্ঞান।
১০৪
অভিমান-বেদনা
নাদিম মাহমুদ
করিয়াছি যত্ন আমি, পাইয়াছি অবহেলা,
দেখিয়াছি স্বপ্ন বুনি, ভাঙিয়াছি সে খেলা।
বলিয়াছি নীরবে কথা, শুনিয়াছেন কি আর?
বুকে লুকাইয়া রাখি অশ্রুর অঙ্গার।
চাহিয়াছি মমতা তবু মিলিয়াছে শূন্যতা,
হৃদয়ে পুষিয়াছি আমি অভিমান-ব্যথা।
হাসিয়াছি লোকসমুখে, কাঁদিয়াছি গোপনে,
আপনার শিক্ষায় শিখি নীরব সাধনে।
বিশ্বাস করিয়াছি পূর্ণ, ভাঙিয়াছি বারবার,
তবু অভিযোগ নামক শব্দ করি পরিহার।
আপনি শিখাইলেন মোর কেমন ধৈর্য ধরি,
কষ্টকে বক্ষে রাখি, বাঁচিবারে শিখি।
নিলয় হারাইয়াছি তবু দাঁড়াইয়া আছি,
ভাঙিয়াছি অন্তরে, তবু বাহিরে হাসি।
এই যে শিক্ষা দিলেন—নিষ্ঠুর অথচ দান,
করিয়াছি গ্রহণ আমি অভিমান-জ্ঞান।