শিরোনাম: আকাশের চিঠি লেখক: মো: মাহিন আজ আকাশ লিখে গেছে অদ্ভুত এক চিঠি, মেঘের খামে সিল করা, বাতাস তার দোভাষী। সূর্যের কালি মেখে লিখেছে নিঃশব্দ বাক্য, তারাদের পাশে রেখেছে অনন্ত আকুলতা। চিঠিতে লেখা__ "যা হারিয়েছো, তা ফিরে আসবে না, কিন্তু যাকে খুঁজছো, সে হয়তো তোমার জন্যই অপেক্ষায়।" আর শেষে এক ফোঁটা বৃষ্টি, যেন সই করা নীল কালি ভেজা আঙুলের ছাপ। আমি পড়ি আকাশের চিঠি প্রতিদিন, তার শব্দগুলো উড়ে আসে ভোরের হাওয়ায়, কখনো দুঃখ, কখনো আশা, কখনো শুধু নীরবতার দীর্ঘশ্বাস। আকাশের চিঠি__ হয়তো কারো কাছে পৌঁছাবে না আর কখনো, তবু আমি বিশ্বাস করি__ প্রতিটি চিঠি কারও জন্যই...