
জীবমৃতের প্রস্থান
ফারহানা খানম অনন্যা।
সমুদ্র __
দেখো ;
অবশেষে তোমাতেই লীন হতে এসেছি!
মানুষ মূলত কেন বাঁচে ;
তার উত্তর খুঁজতে একটু দেরি হয়ে গেল!
জীবন মূলত প্রায়শ্চিতদের জন্যই সঞ্জীবনী।।
সমুদ্র __
দেখো ;
আজ আমি নিষ্প্রাণ।
শুধুই নিথরা দেহ!
আজ আর প্রেম কিংবা অপ্রেম বলে কিছু নেই।
নেই কোনো আত্মা আর পরমাত্মার মধ্যে ভেদাভেদ।
সমুদ্র __
দেখো;
আজ আর কেউ নেই ;
প্রিয় কিংবা অপ্রিয় বলে কোন শব্দ নেই।
অজুহাত কিংবা অপেক্ষার নেই কোন অবকাশ।
দুর্বিষহ যন্ত্রণা নেই ;নেই কোন পিছুটান।
সমুদ্র __
দেখো;
অপ্রাপ্তির আক্ষেপ পেছনে ফেলে,
আমি তোমার কতোটা কাছে!
এখানে দৈন্যতা কিংবা হীনতার জায়গা নেই।
সমুদ্র __
দেখ;
আজ আমি এসেছি__
জীবমৃতের শহর থেকে,
জীবন্ত লাশ হয়ে।
আজ আমি এসেছি তোমাতে লীন হবো বলে।।
MD TANZIMUL 















