আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“অভুক্ত আমি” কবিতাটি লিখছেন জেমি আক্তার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

২০২

শিরোনাম : অভুক্ত আমি
কলমে : জেমি আক্তার

ওহে মানব, খুলো দোয়ার,
আসিয়াছি অন্ন-পানে—
শূন্য পেটে হাহাকার উঠে
নীরব রাতের গানে।

আমার ঘরে চুলা নিভে গেছে,
ছাইয়ের স্তূপে দিন,
ক্ষুধা নামের দৈত্যটা আজ
খাচ্ছে আমার মন।

মা বলে— “ধৈর্য ধর রে বাবা”,
চোখে তার জল থরে,
মায়ের চোখে অন্ন নেই,
স্বপ্নগুলো মরে মরে।

শিশু বুক চেপে ধরে প্রশ্ন,
“আজও কি খাব না মা?”
উত্তর খোঁজে নীল আকাশ,
নীরব থাকে ধরা।

রাস্তার ধুলো, ফুটপাথের রাত,
আমার বিছানা হয়,
মানুষের ভিড়ে মানুষ আমি,
তবু কেউ না রয়।

দুয়ারে দুয়ারে হাত পেতেছি,
লজ্জা গিলে খাই,
এক মুঠো ভাতের আশায় আমি
মানুষত্ব হারাই।

ওহে মানব, শোনো কথা,
ক্ষুধা বড় নিষ্ঠুর—
পেট ভরা না থাকলে জানো
নীতি হয় অস্পষ্ট, দূর।

দয়া যদি করো একটুখানি,
ভিক্ষা নয় চাই,
বাঁচার অধিকার দাও আমায়—
অভুক্ত আমি তাই।

আজ যদি ফেরাও মুখ তুমি,
কাল হয়তো দেরি,
ক্ষুধার কাছে হার মানে যে
সে-ই মানুষ, সে-ই ভিখারি।

এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

🎉 Shapno24 প্রতিষ্ঠাবার্ষিকী 🎉

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

🎊 শুভেচ্ছা কার্ড তৈরি করুন 🎊

নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।

Greeting Card তৈরি করুন

“অভুক্ত আমি” কবিতাটি লিখছেন জেমি আক্তার

প্রকাশিত হয়েছে: ০৬:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
২০২

শিরোনাম : অভুক্ত আমি
কলমে : জেমি আক্তার

ওহে মানব, খুলো দোয়ার,
আসিয়াছি অন্ন-পানে—
শূন্য পেটে হাহাকার উঠে
নীরব রাতের গানে।

আমার ঘরে চুলা নিভে গেছে,
ছাইয়ের স্তূপে দিন,
ক্ষুধা নামের দৈত্যটা আজ
খাচ্ছে আমার মন।

মা বলে— “ধৈর্য ধর রে বাবা”,
চোখে তার জল থরে,
মায়ের চোখে অন্ন নেই,
স্বপ্নগুলো মরে মরে।

শিশু বুক চেপে ধরে প্রশ্ন,
“আজও কি খাব না মা?”
উত্তর খোঁজে নীল আকাশ,
নীরব থাকে ধরা।

রাস্তার ধুলো, ফুটপাথের রাত,
আমার বিছানা হয়,
মানুষের ভিড়ে মানুষ আমি,
তবু কেউ না রয়।

দুয়ারে দুয়ারে হাত পেতেছি,
লজ্জা গিলে খাই,
এক মুঠো ভাতের আশায় আমি
মানুষত্ব হারাই।

ওহে মানব, শোনো কথা,
ক্ষুধা বড় নিষ্ঠুর—
পেট ভরা না থাকলে জানো
নীতি হয় অস্পষ্ট, দূর।

দয়া যদি করো একটুখানি,
ভিক্ষা নয় চাই,
বাঁচার অধিকার দাও আমায়—
অভুক্ত আমি তাই।

আজ যদি ফেরাও মুখ তুমি,
কাল হয়তো দেরি,
ক্ষুধার কাছে হার মানে যে
সে-ই মানুষ, সে-ই ভিখারি।