অনন্তকালের দূরত্ব মুনতাসীর মনোয়ার সূর্য জানে— একটা সময় পর তাকে ডুবে যেতে হবে, নির্দিষ্ট এক সময় পর্যন্ত থাকতে হবে আড়ালে। তবু সে চায় তার প্রিয় আকাশ ভালো থাকুক। নিশ্চিত ডুবে যাবে জেনেও সূর্য তার আলোর কিছু অংশ দিয়ে দেয় চাঁদ আর নক্ষত্রের হাতে , যাতে তার প্রিয় আকাশ নিঃসঙ্গতায় না ভোগে। অথচ তারা— পরস্পর কখনো কাছাকাছি আসেনি। কি আশ্চর্য, তাই না! তোমার আর আমার মাঝে এতটা দূরত্ব জেনেও আমি তোমাকে ভালোবাসি— ভালোবেসে যাই অনন্তকাল।
৫৯৩
অনন্তকালের দূরত্ব
মুনতাসীর মনোয়ার
সূর্য জানে—
একটা সময় পর তাকে ডুবে যেতে হবে,
নির্দিষ্ট এক সময় পর্যন্ত থাকতে হবে আড়ালে।
তবু সে চায়
তার প্রিয় আকাশ ভালো থাকুক।
নিশ্চিত ডুবে যাবে জেনেও
সূর্য তার আলোর কিছু অংশ দিয়ে দেয়
চাঁদ আর নক্ষত্রের হাতে ,
যাতে তার প্রিয় আকাশ
নিঃসঙ্গতায় না ভোগে।
অথচ তারা—
পরস্পর কখনো কাছাকাছি আসেনি।
কি আশ্চর্য, তাই না!
তোমার আর আমার মাঝে
এতটা দূরত্ব জেনেও
আমি তোমাকে ভালোবাসি—
ভালোবেসে যাই অনন্তকাল।