মুক্ত আকাশে খোলা চিঠি — লিখেছেন কবি নিপা
হে মুক্ত আকাশ, তোমার অসীম নীল বুকে আজ আমি মেলে দিলাম মন, অগোচরে জমে থাকা কষ্টের ভার অশ্রুর নদী,বেদনার আগুন, যন্ত্রণা আর হারানোর সব কান্না_ তুমি নাও,তুমি বহন করো। আমি ক্ষুদ্র মানুষ, আমার বুকের ভেতর এত ভার রাখার শক্তি আর নেই,তোমার মতো বিশালতার কাছে আমার যন্ত্রণা শুধু ক্ষুদ্র ধূলিকণার মতো। তুবও সে ধূলিকণা আমার বুকে ঝড়ে ওঠে ঝড় হয়ে, ভেঙ্গে দেয় ঘুম,কেটে দেয় নিঃশ্বাস। আমি চাই,তুমি আমার দীর্ঘশ্বাস গুলোকে মেঘ বানাও,অশ্রু গুলো বৃষ্টি কর, যেনো মাটির বুক ভিজে যায়, আর আমার দুঃখ ঝরে পড়ে ধূলির মতো নিঃশেষ হয়ে যায়। হে আকাশ,তুমি তো সব দেখো,সব শোনো, মানুষের মুখোশের...