
ছয় ঋতু কবিতাটি লিখছেন জেসমিন আক্তার
ছয় ঋতু জেসমিন আক্তার গ্রীষ্ম হাসে কাঠফাটা রোদ নিয়ে, বর্ষা আসে কালবৈশাখীর সোদ নিয়ে । গ্রীষ্মকালে রাস্তা শুকায় ধুলো উড়ে চারদিকে, বর্ষার কাদায় বালিকা পিছলে পড়ে। বর্ষার পরে আসে শরৎ— শরৎ এলো সোনালি ধানে হাসে কাশফুলের প্রাণে। বৃষ্টির আকাশ শান্ত মিষ্টি রোদে এলো হেমন্ত , চারদিকে সাদা কাশবন আমন ধানের হলো আগমন। প্রশান্ত হয়ে আসে শীত— শীতের রাতে আগুন পোহাই, গরম ভাতে গল্প শোনাই। ভালো লাগার ঋতু বসন্ত— বসন্ত আসে রঙিন সাজে, ফাগুন হাওয়ায় মাতে দেশে। শিমুল-পলাশ আগুন লাল, কৃষ্ণচূড়ার রঙিন জ্বাল। ছয় ঋতু নিয়ে আছি বেশ — এই তো আমার প্রিয় বাংলাদেশ।
৯৭
ছয় ঋতু
জেসমিন আক্তার
গ্রীষ্ম হাসে কাঠফাটা রোদ নিয়ে,
বর্ষা আসে কালবৈশাখীর সোদ নিয়ে ।
গ্রীষ্মকালে রাস্তা শুকায়
ধুলো উড়ে চারদিকে,
বর্ষার কাদায় বালিকা পিছলে পড়ে।
বর্ষার পরে আসে শরৎ—
শরৎ এলো সোনালি ধানে
হাসে কাশফুলের প্রাণে।
বৃষ্টির আকাশ শান্ত
মিষ্টি রোদে এলো হেমন্ত ,
চারদিকে সাদা কাশবন
আমন ধানের হলো আগমন।
প্রশান্ত হয়ে আসে শীত—
শীতের রাতে আগুন পোহাই, গরম ভাতে গল্প শোনাই।
ভালো লাগার ঋতু বসন্ত—
বসন্ত আসে রঙিন সাজে, ফাগুন হাওয়ায় মাতে দেশে।
শিমুল-পলাশ আগুন লাল,
কৃষ্ণচূড়ার রঙিন জ্বাল।
ছয় ঋতু নিয়ে আছি বেশ —
এই তো আমার প্রিয় বাংলাদেশ।