
অন্তরালো
লেখক: তামিম হাসান
তোমার অনাসক্ত হাসির আড়ালে নিভৃত আমার অনল,
নিঃশব্দ নৈঃশব্দ্যে জ্বলে ওঠে অগণিত অঙ্গার।
অব্যক্ত আবেগ আজও হৃদয়-মন্দিরে স্থবির,
তুমি নির্বিকার, তবু আমি প্রেমে অবিচল, অধীর।
তোমার ঔদাসীন্যের জটিলতায় বুকে জন্মায় বিভ্রম,
তবু হৃদয়ের গভীরে জেগে থাকে অনন্ত পরশ।
মনে হয়—এ অনুভব প্রাচীন কোনো মহাজাগতিক বিধান,
যেখানে তুমি রোদ্দুরের রাণী, আমি ছায়ার প্রহরী।
রাতের আকাশে যখন নক্ষত্রেরা নিনাদ তোলে,
আমার অন্তর তোমার অনুপস্থিতিতেও ব্যাকুল থাকে।
পরিহার, প্রত্যাখ্যান—সবই সহনীয় যদি তুমি দূরে থাকো,
কারণ এই একতরফা প্রেমের শেকড় আছে নক্ষত্রীয় সুরে।
হয়তো আমার আকাঙ্ক্ষা তোমার অদৃশ্য বেদনার কাছে তুচ্ছ,
তবু অটল প্রতিশ্রুতির মতো তোমাকেই রাখি হৃদয়ে পবিত্র চুক্তি।
অশ্রুজল-অণুর মতো লুকিয়ে থাকে অপূর্ণ প্রার্থনা,
তুমি অম্লান থেকেও বারবার আমাকে করো অনন্তের মাননা।
মোঃ তানজিমুল ইসলাম (প্রতিষ্ঠাতা) বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ 
















