দেশ প্রেম কবিতাটি লিখছেন কবি আবু নুসাইবা ইসলাম ইফফাত
দেশ প্রেম আবু নুসাইবা ইসলাম ইফফাত দেশটা মোদের রক্তে গড়া, জীবন দিয়ে লড়েছে তারা। জীবনের বিনিময়ে পেয়েছি আমরা এই রত্নভরা দেশটাকে সারা। যে তাকাবে দেশের দিকে, রক্তচক্ষু দিবো তার ওপরে। দেশ তো ভাই লাখো শহীদের অমূল্য জীবনের বিনিময়ে। করেছি সাতচল্লিশ, দিয়েছি প্রাণ; করেছি একাত্তর, খুয়েছি মান–সম্মান। করেছি চব্বিশ, হারিয়েছি শত শত তাজা প্রাণ— তবুও কেনো চোখ পাকাও হায়েনার দল? দেশপ্রেম মোদের রক্তে রাঙা, দেশপ্রেমই মোদের শক্তি আর বল।
২০৭
দেশ প্রেম
আবু নুসাইবা ইসলাম ইফফাত
দেশটা মোদের রক্তে গড়া,
জীবন দিয়ে লড়েছে তারা।
জীবনের বিনিময়ে পেয়েছি আমরা
এই রত্নভরা দেশটাকে সারা।
যে তাকাবে দেশের দিকে,
রক্তচক্ষু দিবো তার ওপরে।
দেশ তো ভাই লাখো শহীদের
অমূল্য জীবনের বিনিময়ে।