বিজয়ের সকাল মো: রুহুলআমিন(রকি) বিজয়ের সকাল লেগে থাকে শিশিরভেজা ঘাসের গায়ে, সূর্যের প্রথম রাঙা আলো ঝলমল করে পতাকার ছায়ায়। হাজার রক্ত হাজার স্বপ্ন মিলে লেখা এই স্বাধীনতা, বীরদের ত্যাগ, মায়ের কান্না গড়ে তোলে জাতির গর্বতা। সবুজ মাঠে লাল রঙ মিশে জাগায় নতুন পথের গান, ডিসেম্বর যেন চিরদিনের বাংলার মনে পবিত্র প্রাণ। বিজয় দিবস শেখায় আমাদের যত কঠিন হোক পথচলা, সাহস থাকলে এক মুঠো মাটিতে জন্ম নেয় আবার নতুন আলো।
১৯৮
বিজয়ের সকাল
মো: রুহুলআমিন(রকি)
বিজয়ের সকাল লেগে থাকে
শিশিরভেজা ঘাসের গায়ে,
সূর্যের প্রথম রাঙা আলো
ঝলমল করে পতাকার ছায়ায়।
হাজার রক্ত হাজার স্বপ্ন
মিলে লেখা এই স্বাধীনতা,
বীরদের ত্যাগ, মায়ের কান্না
গড়ে তোলে জাতির গর্বতা।
সবুজ মাঠে লাল রঙ মিশে
জাগায় নতুন পথের গান,
ডিসেম্বর যেন চিরদিনের
বাংলার মনে পবিত্র প্রাণ।
বিজয় দিবস শেখায় আমাদের
যত কঠিন হোক পথচলা,
সাহস থাকলে এক মুঠো মাটিতে
জন্ম নেয় আবার নতুন আলো।