
বাবরি ভাঙা শোকের স্মৃতি
জনি সিদ্দিক
ছয় ডিসেম্বর আসে যেন বুকের ভেতর ক্যাকটাসের কাঁটার মতো,
যে দিনটিতে ইট ভাঙা শব্দের চেয়ে অনেক বেশি জোরে মানুষের বিশ্বাস আর সহাবস্থানের স্বপ্নগুলো ভেঙেছিল।
সেদিনের আকাশটা ধুলোয় ঢেকে গিয়েছিল এমনভাবে,
মনে হচ্ছিল যেন সাইমুম এসে সবকিছু তছনছ করে দিয়েছে।
দোয়ার সুরগুলোও দম বন্ধ হয়ে
অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছে কোনো অচেনা শূন্যতায়।
একটি স্থাপনা ভেঙে ফেলা যত সহজ, মানুষের শান্তি, ইতিহাস, আর আস্থাকে ভেঙে ফেলা
তার চেয়ে হাজার গুণ নির্মম।
সেদিন তা চোখের সামনে দেখা গেছে।
ছয় ডিসেম্বর তাই শুধু একটি তারিখ নয়,
এ এক দগদগে ক্ষত— যা সময়ের পর্দা যতই টেনে ঢাকা হোক,
মানুষের হৃদয় থেকে রক্তপাত থামে না কখনো।
ছয় ডিসেম্বর মানে ধর্মীয় প্রতিহিংসার করুণ ট্রাজেডি!
আহারে বাবরি……. হৃদয়ের মনি কোঠায় ইট ভাঙ্গা দৃশ্য এখনো দগদগে ক্ষত হয়ে বেদনা ছড়ায়।
Reporter Name 
















