আমি মুসলিম আবু নুসাইবা ইসলাম ইফফাত আমি অদম্য, আমি দুর্জয় বীর, আমি চিরমুক্তির সেনা— আমি মুসলিম। আমি অগ্নিস্ফুলিঙ্গ, টগবগে উদ্যমী তরুণ; মহাবীর খালিদের উত্তরসূরী— তাই তো আমি মুসলিম। আমি সত্যধর্মের বাহক, বীরত্বের উজ্জ্বল প্রতীক; কারবালায় টুকরো টুকরো হওয়া মহা নায়ক হুসাইন (রাঃ)-এর পথের সৈনিক। আমি শির উঁচু করে দাঁড়ানো যুবক, বলিষ্ঠ ও স্পন্দমান কণ্ঠের অধিকারী— আমিই মুসলিম। আমি চলি সেই মহান মানবের দেখানো সোজা রাহে, যার আগমনে আলোকিত হয়েছিল সোনার মদিনার অলি-গলি। আমি সৈনিক সেই নবী মুহাম্মদ (সাঃ)-এর, আমি শক্তি সেই মহা মানবের; আমি পূর্বসূরী প্রতীক্ষিত ইমাম মাহদীর— তাই তো আমি মুসলিম।