কবিতা .. ভালোবাসি লেখক .. রাশেদুল ইসলাম হৃদয় তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে জোনাকি রাশি রাশি তোমায় আগলে রাখি অনুরাগে আর কি করে বোঝাই ভালবাসি ? তুমি হাসলে মনে হয় আকাশে রংধনুর সাত রঙ ছড়ায় তুমি হাসলে মনে হয় পৃথিবী আবার সবুজে ছেয়ে যায় তুমি আমি আর আমি তুমি - চলোনা সখী দুজন মিলে মেঘের শহর ছুঁই..!