
“যৌতুকমুক্ত আগামী”
মোঃ তানজিমুল ইসলাম
নিলফামারীর সবুজ মাঠে
আজও লুকিয়ে থাকে নীরব কান্না,
রংপুর বিভাগের আকাশজুড়ে
যৌতুকের অভিশাপে নিভে যায়
অসংখ্য মেয়ের স্বপ্নের প্রদীপ,
থেমে যায় অনেক জীবনের গাঁথা।
যৌতুকের দাবিতে হারিয়ে যায়
হাসি, শান্তি আর ভালোবাসা,
নতুন ঘরের আশায় যাওয়া মেয়েরা
ফিরে আসে চোখভরা ব্যথার ভাষা।
বাবার ঘামে রাঙানো অর্থ
কেন হবে মেয়ের ভবিষ্যতের মূল্য?
ভালোবাসার সংসারে
লোভের হিসাব ঢুকলে
সম্পর্ক হয়ে যায় ভঙ্গুর, দুর্বল ও দুলে।
কিন্তু আজ নিলফামারীর মেয়েরা
জেগে উঠেছে নতুন আলোয়,
যৌতুকহীন সমাজ গড়ার শপথে
দাঁড়িয়েছে দৃপ্ত প্রত্যয়ের ঢেউয়ে ভেসে চলায়।
রংপুর বিভাগের প্রতিটি গ্রাম-নগর
জ্বলে উঠুক সচেতনতার আলোর দীপ্তি,
যৌতুক নামের অমানবিক শৃঙ্খল
ভেঙে যাক শক্ত প্রতিরোধের ঐক্য-নিশ্চিতিতে।
আর নয় চোখের জল,
আর নয় স্বপ্নভঙ্গের গল্প,
নিলফামারী থেকে রংপুরের প্রতিটি ঘরে
গড়ে উঠুক মানবতার পথ৷ সমতা, সম্মানে ভরপুর,
যেখানে মেয়ের মর্যাদা নির্ভর করবে তার যোগ্যতায়,
কোনো অর্থের বোঝায় নয়।
যৌতুকমুক্ত সমাজই হোক
আমাদের আগামী দিনের সর্বশ্রেষ্ঠ জয়।
Reporter Name 
















