
হেদায়াতের তামান্না
আবু রিসাত
(পবিত্র সূরা ফাতিহার আলোকে রচিত)
হে রব করুন মোদের ক্ষমা
জীবনে প্রত্যক্ষ – পরোক্ষ ভাবে করেছি কতই না গুনাহ
তাইতো আজ মোরা করেছি হেদায়েতের তামান্না।
আপনি তো প্রভু দয়ার সাগর দয়া করুন ওগো দয়াময়
করি মোরা আপনার রহমত , বরকত , নিয়ামতের তামান্না
আজাব গজবের নয়।
অশান্তি চাইনা মোরা ভূবন হউক শান্তি ময়
হেদায়াত দিন তাদেরকে আপনি যারা পৃথিবীকে করে
রেখেছে নরক ময়।
যারা বাজিয়েছে অশান্তির হামামা , দাঙ্গামা
মুছে দিন তাদের আছে যতো হৃদয়ের কুমন্ত্রণা।
আমাদের আগে পিছে রয়েছে ইবলিশের সাজানো
গোমড়াহির কারখানা
তাইতো আজ মোরা করেছি হেদায়াতের তামান্না।
তৌফিক দিন আপনি হে প্রভু উদার
আমাদেরকে সরল পথে চলার
যাদের আপনি দেখিয়েছেন সিরাতাল মুসতাকিমের পথ
যে পথে রয়েছে শুধু রহমত আর রহমত
সে পথে নয় যে পথে রয়েছে আপনার লানত।
চাইনা মোরা মহামারীর মতো আজাব গজবের পাহাড়
চাই আপনার রহমত যেন পাই আপনার দ্বীদার।
মোঃ তানজিমুল ইসলাম ( প্রতিষ্ঠাতা) বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ 
















