আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৩ আসনে বিএনপির আস্থার নাম আব্দুল মহিত তালুকদার, স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ, তৃণমূলের আস্থার প্রতীক

১৩২৪

দৈনিক স্বপ্ন ডেস্ক:

আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বগুড়া–৩৮-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুল মহিত তালুকদার। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং স্থানীয় দলীয় নেতৃত্বে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যেই এলাকার রাজনীতিতে একটি পরিচিত ও আস্থার নাম।

আব্দুল মহিত তালুকদার একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক ও জনদরদী সমাজসেবক। আদমদীঘি উপজেলার মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন। টানা ২৩ বছর ধরে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে তিনি দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করেছেন এবং স্থানীয় রাজনীতিতে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখেছেন।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, তিনি নিয়মিতভাবে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। এ কারণেই দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত।

আব্দুল মহিত তালুকদার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন, আদমদীঘি, বগুড়া ভিত্তিক একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে স্যানিটেশন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে এলাকাবাসী জানান।

রাজনীতির পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত। তাঁর প্রতিষ্ঠিত ‘জিএম অ্যাকুয়াকালচার লিমিটেড’ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বগুড়া-৩ আসনে ভোটের মাঠে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, পারিবারিক পরিচিতি এবং তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সে বিবেচনায় মহিত তালুকদার তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন। যদিও সাধারণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক জরিপ প্রকাশ পায়নি, তবে উন্নয়ন, কৃষি, কর্মসংস্থান ও শিক্ষা—এই বিষয়গুলোকে সামনে রেখে তাঁর অবস্থান ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৩৮-৩ আসনের রাজনীতিতে আব্দুল মহিত তালুকদার এখন একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত নাম। তাঁর রাজনৈতিক তৎপরতা ও জনসম্পৃক্ততা আগামী নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

Facebook Comments Box
এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

বগুড়া-৩ আসনে বিএনপির আস্থার নাম আব্দুল মহিত তালুকদার, স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ, তৃণমূলের আস্থার প্রতীক

প্রকাশিত হয়েছে: ১০:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬