আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

✒ জনি সিদ্দিক – সংক্ষিপ্ত জীবনী✒

২৬৫

✒ জনি সিদ্দিক – সংক্ষিপ্ত জীবনী✒
জনাব মোঃ আবু বক্কার সিদ্দিক জনি সরকার, লেখালেখির জগতে পরিচিত “জনি সিদ্দিক” নামে। তবে উনার এই নাম নিয়ে ছোট্ট একটি ঘটনা রয়েছে। উনি ২০১১ সালের পূর্বে বিভিন্ন নামে লিখতেন। যেমন কখনো বা সিদ্দিক মুহা. জনি সরকার বা এস এম জনি সরকার, কখনোবা স.মু.আ বক্কার সিদ্দিক জনি, আবার কখনোবা মো. আবু বকর সিদ্দিক জনি নামে লিখতেন। পরে ২০১১ সালের কোন এক সময় তিনি মাসিক ফুলকুঁড়ি অফিসে গেলে তৎকালীন সম্পাদনা সহযোগী, বর্তমানে দৈনিক সংগ্রামের নীল সবুজের হাট বিভাগের বিভাগীয় সম্পাদক জনাব রেদওয়ানুল হক ভাই, কবি শরীফ আব্দুল গোফরান সহ কয়েকজন কবি সাহিত্যিক -এর অনুরোধে “জনি সিদ্দিক” নামে লেখালেখি শুরু করেন।
তাঁর জন্ম ১৯৯০ সালের ২০ নভেম্বর নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার খলিসাডাঙ্গা নদীর তীরে দ্বারিখৈর সাহেববাজার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সরকার বংশে। পিতা মোঃ আতাউর রহমান সরকার ও মাতা জাহানারা বেগমের চার সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তাঁর দাদা মো. আফসার হোসেন সরকার বগা, যিনি দীর্ঘকাল বিনা বেতনে দারিখৈর কান্দিপাড়া জামে মসজিদে মোয়াজ্জিন -এর দ্বায়িত্ব পালন করেছেন এবং এখনো করেন। উনার প্র-পিতামহ মরহুম করম আলী সরকার ছিলেন ৪নং নগর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান এবং তৎকালীন যুগের গুণী ব্যক্তিত্ব।
জনি সিদ্দিক কৃতিত্বের সাথে ধানাইদহ ফাজিল মাদ্রাসা থেকে ২০০৭ সালে দাখিল, ২০০৯ সালে আলিম, ২০১২ সালে ফাজিল এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদ্রাসা থেকে ২০১৪ সালে কামিল পাস করেন। তিনি বর্তমানে দক্ষিণ সালনা, গাজীপুরে অবস্থান করছেন। একটি বেসরকারি তৈরি পোশাক কারখানায় কর্মরত আছেন।
২০০৬-০৭ সালের দিকে মাসিক “নতুন কিশোর কণ্ঠ” পত্রিকায় প্রথম গল্প প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্যযাত্রা শুরু হয়। পরবর্তীতে জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন ধরণের সাময়িকীতে নিয়মিত লিখেছেন ২০১৩ সাল পর্যন্ত। কর্মজীবনের ব্যস্ততার কারণে কিছুদিন লেখালেখি থেকে বিরতি নিলেও বর্তমানে আবার নতুন উদ্যমে কলম হাতে ফিরেছেন।
তিনি মূলত ইসলামী ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ এবং সমকালীন বিষয় নিয়ে লেখেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোকেই তিনি কলমের প্রধান দায়িত্ব মনে করেন। তাঁর তিনটি যৌথ ছড়ার বই এবং দুটি যৌথ গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত লেখা গুলো ইতিমধ্যে পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে।
এছাড়াও জাতীয় গল্প লেখা প্রতিযোগিতায় তৃতীয় স্থান সহ আরও বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক পুরস্কার পেয়েছেন।
পারিবারিক জীবনে উনার একটি কন্যা সন্তান রয়েছে। উনি সত্য, ন্যায় ও ইনসাফের উপর অটল থাকার জন্য এবং কলমের মাধ্যমে মহান আল্লাহর বাণী প্রচার কল্পে আপনাদের সবার নিকট দোয়াপ্রার্থী। ধন্যবাদ।

যোগাযোগে- দক্ষিণ সালনা, গাজীপুর।
jony90siddique@gmail.com
০১৭৩৯-০২৯২৩৪

Facebook Comments Box
এই বিষয়ের ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিকের তথ্য জানুন

✒ জনি সিদ্দিক – সংক্ষিপ্ত জীবনী✒

প্রকাশিত হয়েছে: ১১:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫