ভূমিকম্প
নাজমিন জান্নাত মারজান
পৃথিবী ভূমিষ্ট ক্বারীর হুকুমে
আজ হয়ে গেলো ভূমিকম্প,
থরথর করে কাঁপছে জমিন
আঁধার নামলো ভূমিতে।
কোটি কোটি টাকার বিল্ডিং,
আঁচড়ে পড়ছে জমিনে।
আসে যত দূরভিক্ষ আমাদের
সবই তো মোদের পাপের ফসল।
হটাৎ করে আসা ভূমিকম্পে
নিবে গেলো কত মানুষের আলো।
মৃত্যুর কোনো নেই যে নিশ্বয়তা
প্রমাণ দিয়ে গেলো আজকের ভূমিকম্প।
কোনো এক শুক্রবারের দিনে
এভাবেই পৃথিবী কাঁপবে থরথর করে।
কেউ তখন পালাতে পারবে না,
কিয়ামতের এই কঠিন দিবস থেকে।