মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়
গভীর রাতের নিঃসঙ্গতার চাদরে নিজেকে ঢাকি,
নিঃশব্দ অনুভূতিরা ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতা
মন চায় কথা বলি তাঁর সাথে যিনি মহান
বসে আছেন আরশে।
দূরে ঠেলে সকল মনের জড়তা বসি জায়নামাজে
মহান প্রভুর দরবারে জানাতে ফরিয়াদ চোখের জলে,
খুলি একে একে সব মনের দোর আছে যত তালা
তিনিই তো একজন যিনি জানেন সব ব্যথিত হৃদয়ের কথা, গোপন আছে যত গুনাহ,
আমি নিরবে কাঁদি সেজদায় পড়ি প্রভু দাও মোরে ক্ষমা।
জেনে না জেনে কতশত ভুল করে গিয়েছি হরদম
সময় যে আর নাই বেশি জানি করতে হবে পাপমোচন
নিশিদিন জাগে মনে ভয় না জানি কি হয়
হে রহিম রহমান আমি নাদান আমায় করে নাও
দ্বীনের পথের মেহমান।
পার্থিব যত সুখ চাই না কিছুই যতটুকু প্রয়োজন
ততটুকু কর দান, তুমিই তো মহিয়ান।
আধারের পথ পাড়ি দিতে না যেন পাই ভয়
জানি অচিরেই আলোর দেখা পাবো নিশ্চিত।
নিশ্চয় তিনি মহান ক্ষমাশীল ও সহনশীল
তিনিই উত্তম পরিকল্পনাকারী তিনিই প্রজ্ঞাময়,
আমি ছুটলাম আমি চললাম তিনিই দেখাবেন পথ।
নিঃস্ব আমি ফকির আমি নেয়ামত যা করিবে দান
মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক
মহান আরশের প্রভু, ক্ষমা কর ও দয়া কর
তুমিই তো শ্রেষ্ঠ দয়ালু মহান।
সকল প্রশংসা তারই যিনি আকাশ ও পৃথিবী করেছেন সৃষ্টি আর করেছেন সৃষ্টি আলো আর অন্ধকার
তোমার কাছেই করছি অনুশোচনা চাইছি দুহাত তুলে ক্ষমা, তুমি পথপ্রদর্শক তুমি শান্তিদাতা।
কর কবুল ইবাদত মোর করে সকলি মার্জনা।।