পৃথিবীটাই স্বর্গ,
পৃথিবীটাই নরক।
তুমি বেজার কেন?

পৃথিবীতে দুঃখের বন্যা,
পৃথিবীতে সুখের ছোঁয়া।
পৃথিবীতে প্রাণের অস্তিত্ব,
অন্য গ্রহে কিছুই না।

—– হায় —–
চাঁদ, তারা, সূর্য কি বলে যায়?

স্বর্গ আমার, নরক তোমার—
তা বলিয়া কিছু নাই।
মানুষ মিলেই পৃথিবীটাকে
করেছে নরক আজ!

উদ্যম, আশা, অভিলাষ—
যদি স্বর্গ সুখ পেতে চাও,
তাহলে পৃথিবী গড়ো উদ্যান,
গড়ো ভ্রাম্যমাণ আলো।

তামাক, মদ, নেশাজাত দ্রব্য
ছেড়ে দাও ভাই!
তাহলেই পৃথিবীটা হবে তোমার স্বর্গ।।